সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিনোদন › নতুন লুকে আবারও মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান

নতুন লুকে আবারও মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান

favicon
বিনোদন ডেস্ক :

ছবিতে স্নিগ্ধ গোলাপি রঙের পোশাকে নন্দিত অভিনেত্রী জয়া আহসান।

অভিনয়ের দক্ষতায় দুই বাংলার রূপালী পর্দায় বহু আগেই নিজের অবস্থান সুদৃঢ় করেছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্রের ব্যস্ত শিডিউলের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সরব উপস্থিতি অনুরাগীদের নিয়মিত নজর কাড়ে। পেশাগত কাজের আপডেট, শুটিংয়ের অভিজ্ঞতা কিংবা অবসরের ব্যক্তিগত মুহূর্ত-সবকিছুই সাবলীলভাবে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে নতুন কোনো ছবি প্রকাশ পেলেই তাঁর চিরসবুজ রূপ ও অনাবিল লাবণ্য নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি নতুন ছবিতে ফের সেই স্নিগ্ধতা ও মিষ্টি হাসির দ্যুতি ছড়িয়ে ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেছেন এই অভিনেত্রী।

প্রকাশিত স্থিরচিত্রগুলোতে দেখা যায়, হালকা গোলাপি রঙের পোশাকে একান্তে একটি টেবিলের সামনে বসে আছেন জয়া আহসান। ক্যামেরার লেন্সে চোখ রেখে তাঁর ঠোঁটে ফুটে উঠেছে এক নির্ভেজাল, প্রাণবন্ত হাসি। মেকআপ কিংবা সাজসজ্জার কৃত্রিমতা ছাপিয়ে তাঁর সাবলীল অভিব্যাক্তিই ছবিগুলোকে অনন্য করে তুলেছে। ছবির সঙ্গে দেওয়া সংক্ষিপ্ত ক্যাপশনেও ফুটে উঠেছে সেই অকপট অনুভূতি। অভিনেত্রী লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’-অর্থাৎ যে হাসির পেছনে কোনো পূর্বপ্রস্তুতি ছিল না। নিজের অজান্তেই ক্যামেরার ফ্রেমে ধরা পড়া সেই অপরিকল্পিত মুহূর্তটিই এখন নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই মন্তব্য বিভাগে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রশংসার বন্যা বয়ে যায়। একজন অনুরাগী লিখেছেন, হাসির জন্য কোনো আনুষ্ঠানিক পরিকল্পনার প্রয়োজন হয় না। অনেকে আবার জয়ার বয়সহীন সৌন্দর্য বা এভারগ্রিন লুক নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। কারও কারও অভিমত, বছর পেরোলেও জয়ার চিরতারুণ্যে বয়সের ছাপ বিন্দুমাত্র স্পষ্ট নয়; সময়ের সঙ্গে যেন তাঁর লাবণ্য আরও উজ্জ্বল হচ্ছে।

রূপের এমন মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি জয়া আহসানের বৈচিত্র্যময় জীবনযাপনও সামাজিক মাধ্যমে সবসময় ইতিবাচক বার্তা দেয়। অভিনয়ের বাইরে অবসর পেলেই তিনি ঢাকার বাড়িতে গড়ে তোলা ছাদবাগানের সবুজ প্রকৃতি ও অবলা পোষ্যদের পরিচর্যায় সময় কাটাতে ভালোবাসেন। সাধারণ জীবনযাপনের প্রতি তাঁর এই আকর্ষণ অনুরাগীদের কাছে তাঁকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

পেশাগত অঙ্গনেও দুই বাংলাতেই জয়া আহসানের ব্যস্ততা চোখে পড়ার মতো। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বড় পর্দায় তিনি নিয়মিত কাজ করছেন শক্তিশালী সব চরিত্রে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ভারতীয় নির্মাতা কৌশিক গাঙ্গুলির চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’তে তাঁর পরিশীলিত অভিনয় দর্শক ও সমালোচক মহলে দারুণভাবে সমাদৃত হয়েছে। কাজের স্বীকৃতি আর রূপের স্নিগ্ধতা—এই দুইয়ের মেলবন্ধনে জয়া আহসান যেন আবারও প্রমাণ করলেন, পর্দার ভেতর ও বাইরের সব জায়গাতেই তাঁর উপস্থিতি সমানভাবে দীপ্তিময়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার