শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম › স্বাস্থ্য › রাজশাহীতে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একজন এবং নগরীর বেসরকারি রয়েল হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়।

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ১৮ জন শিশু।

বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ জন।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, এ পর্যন্ত রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, একই সময়ে নগরীর বেসরকারি রয়েল হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

চিকিৎসকরা বলছেন, যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা বেশি জটিলতায় ভুগছে। তবে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে আসা রোগীদের পরিস্থিতি বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আক্রান্ত শিশুদের চিকিৎসায় রামেক হাসপাতালে ১৮টি আইসিইউ, তিনটি সাধারণ ওয়ার্ড এবং একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। সংক্রমণের মাত্রা বিবেচনায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৮ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার