শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › ফার্মেসি মালিকদের সিদ্ধান্তে বিপাকে ওষুধ প্রতিনিধিরা
সমাধান চেয়ে ফারিয়ার আবেদন

ফার্মেসি মালিকদের সিদ্ধান্তে বিপাকে ওষুধ প্রতিনিধিরা

favicon
স্টাফ রিপোর্টার :
ফার্মেসি মালিকদের সিদ্ধান্তে বিপাকে ওষুধ প্রতিনিধিরা
রাজশাহীতে ওষুধ কেনাবেচা ও লেনদেন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে আবেদন জমা দেন ফারিয়ার নেতারা।

রাজশাহীতে ফার্মেসি মালিকদের সংগঠনের পক্ষ থেকে ওষুধ ক্রয়সহ সব ধরনের আর্থিক লেনদেন বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)। এ সিদ্ধান্ত প্রত্যাহার এবং ওষুধের সরবরাহ ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফারিয়া রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি খায়রুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির জেলা ও মহানগর কমিটি, আরএসএম এক্সিকিউটিভ ফোরাম এবং এরিয়া ম্যানেজার ফোরামের নেতারা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে এ আবেদন জমা দেন।

আবেদনে ফারিয়ার নেতারা উল্লেখ করেন, ফার্মেসি মালিকদের সংগঠনের সিদ্ধান্তের কারণে ওষুধ বিক্রয়, ওষুধের মূল্য পরিশোধ এবং পূর্বের বকেয়া বিল পরিশোধসহ স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। একই সঙ্গে ওষুধ সরবরাহ ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে।

তারা বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপ মোকাবিলা, ডায়াবেটিস, হৃদরোগ ও অন্যান্য জটিল রোগের চিকিৎসায় নিয়মিত ওষুধ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় ওষুধ কেনাবেচা ও সরবরাহ কার্যক্রম বাধাগ্রস্ত হলে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়তে পারেন। বিশেষ করে জরুরি ওষুধের সরবরাহে বিঘ্ন ঘটলে রোগীদের চিকিৎসা ঝুঁকি বাড়তে পারে।

আবেদনে বিসিডিএসের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত প্রত্যাহারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জন্য সহনশীল ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ওষুধ বিক্রয়, মূল্য পরিশোধ ও বকেয়া বিল নিষ্পত্তির কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়েও বিভাগীয় কমিশনারের সহযোগিতা কামনা করেন নেতারা।

আবেদন জমা দেওয়ার পর ফারিয়ার নেতারা জানান, বিভাগীয় কমিশনার তাদের বক্তব্য শুনেছেন এবং চলমান সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে মহানগর ফারিয়ার সভাপতি সামস নয়ন বলেন, ‘বিসিডিএসের নিজেদের মধ্যকার বিরোধের কারণে আমাদের জিম্মি করা হচ্ছে। আমরা এর প্রতিকার চেয়ে বিভাগীয় কমিশনার, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক এবং জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছি। আমরা আশা করছি, দ্রুত এ সমস্যার সমাধান হবে। অন্যথায় ফারিয়ার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আমাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হব।’

এর আগে আবেদন জমা দেওয়ার উদ্দেশ্যে ফারিয়া রাজশাহী বিভাগীয় কমিটি, জেলা ও মহানগর কমিটি, আরএসএম এক্সিকিউটিভ ফোরাম এবং এরিয়া ম্যানেজার এক্সিকিউটিভ ফোরামের নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক সদস্য একত্রিত হন। এ সময় তারা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা এবং সংগঠনের সদস্যদের পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন আরএসএম এক্সিকিউটিভ ফোরামের সাধারণ সম্পাদক মো. তাকিরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, রাজশাহী জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুসসহ বিভাগীয়, জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন