সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমস্পেশালনওগাঁর মান্দায় কোটি টাকার সড়ক ক্ষতিগ্রস্ত, দ্রুত পুনঃনির্মাণ দাবি

নওগাঁর মান্দায় কোটি টাকার সড়ক ক্ষতিগ্রস্ত, দ্রুত পুনঃনির্মাণ দাবি

favicon
মাহাবুব জামান সেতু,সিনিয়র স্টাফ রিপোর্টার:-

নওগাঁর মান্দায় কোটি টাকার সড়ক ক্ষতিগ্রস্ত, দ্রুত পুনঃনির্মাণ দাবি।

নওগাঁর মান্দা উপজেলায় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের কার্পেটিং সপ্তাহ না যেতেই উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, মান্দা উপজেলার সদর ইউনিয়নের চকমনসব গ্রামের ঈদগাহ সংলগ্ন পাকা রাস্তা থেকে দাওয়াইল মধ্যপাড়া মসজিদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার (দেউল মসজিদ -চকমনসব)সড়ক পাকাকরণ কাজ সম্প্রতি সম্পন্ন হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১কাটি ১৯ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়দের অভিযোগ, গত শনিবার কার্পেটিংয়ের কাজ শেষ করা হলেও এক সপ্তাহ না পেরোতেই রাস্তার বিভিন্ন স্থানে ভ্যান, ভটভটি কিংবা পায়ে হেঁটে চলাচল করলেই কার্পেটিং উঠে যাচ্ছে। এতে হতবাক হয়ে পড়েছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সদ্য নির্মিত সড়কের একাধিক স্থানে কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়ে পাথর ও বিটুমিন আলাদা হয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা দুলু, জাহাঙ্গীর, পারভীন ও রেজাউল অভিযোগ করে বলেন, কাজ তদারকির দায়িত্বে থাকা এলজিইডি মান্দা উপজেলা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামকে বারবার জানানো হলেও তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি। ঠিকাদারের সঙ্গে সখ্যতা করে নিম্নমানের পাথর, কম বিটুমিন ও ঠান্ডা মিক্সিং ব্যবহার করে দায়সারা কাজ করায় কয়েক দিনের মধ্যেই রাস্তার এই বেহাল দশা হয়েছে।

এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম কার্পেটিং উঠে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘কিছু মাল ঠান্ডা ছিল, তাই উঠে যাচ্ছে। বিষয়টা দেখা হচ্ছে।’ তবে এ নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে তিনি অনীহা প্রকাশ করেন।

এদিকে এলজিইডি মান্দা উপজেলা শাখার প্রকৌশলী আবু সায়েদ বলেন, ‘স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত করা হয়েছে। কয়েকটি জায়গায় কার্পেটিং উঠে যাওয়ার সত্যতা পাওয়া গেছে। সেগুলো রেকটিফিকেশন করা হয়েছে, যা কাজের অংশ হিসেবেই ধরা হয়েছে।’

স্থানীয়রা দ্রুত সড়কটির টেকসই পুনঃনির্মাণ এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৮ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার