শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত

সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত

favicon
পাবনা প্রতিনিধি :
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
পাবনার সাঁথিয়ার বোয়াইলমারী হাটে পেঁয়াজ বেচা-কেনা করছেন কৃষক ও ব্যবসায়ীরা।

দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল পাবনার সাঁথিয়ায় চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য না পেয়ে চরম বিপাকে পড়েছেন কৃষক ও মজুতদাররা। অধিক লাভের আশায় ঘরে পেঁয়াজ সংরক্ষণ করলেও বর্তমানে ব্যাপক দরপতনের কারণে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই তুলতে পারছেন না চাষিরা। অন্যদিকে, মৌসুমের শেষ দিকে এসে সংরক্ষিত পেঁয়াজ শুকিয়ে ওজন কমে যাওয়া এবং পচন ধরার কারণে দ্বিগুণ ক্ষতির আশঙ্কায় বাধ্য হয়েই লোকসানে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে তাঁদের।

উপজেলা কৃষি কার্যালয় ও স্থানীয় কৃষক সূত্রে জানা গেছে, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর সাঁথিয়ায় পেঁয়াজের আশাতীত ফলন হয়েছে। অনেক কৃষক প্রতি বিঘা জমিতে ৭০ থেকে ৮০ মণ পর্যন্ত দেশি পেঁয়াজ পেয়েছেন। এ ছাড়া ভারতীয় হাইব্রিড জাতের (সুখসাগর) পেঁয়াজের ফলন হয়েছে বিঘাপ্রতি ১০০ থেকে ১২০ মণ পর্যন্ত। তবে উৎপাদন বাড়লেও বাজারে সরবরাহের আধিক্য ও দাম কমে যাওয়ায় কৃষকদের সেই আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। বিশেষ করে হাইব্রিড জাতের পেঁয়াজ দেশি পেঁয়াজের তুলনায় দ্রুত পচে যাওয়ায় ক্ষতির পাল্লা আরও ভারী হচ্ছে।

সাঁথিয়া উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, গত মৌসুমে উপজেলায় ১৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৫৬ মেট্রিক টন, যার বিপরীতে প্রকৃত উৎপাদন হয়েছে ২ লাখ ৬১ হাজার ৬৪৭ মেট্রিক টন।

কৃষি কর্মকর্তা ও চাষিদের হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে প্রতি মণ পেঁয়াজ উৎপাদনে খরচ পড়েছে প্রায় দেড় হাজার থেকে দুই হাজার টাকা। অথচ বর্তমানে স্থানীয় হাটবাজারগুলোতে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা দরে। এমনকি ভরা মৌসুমেও প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছিল এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায়। তদুপরি, দীর্ঘদিন ঘরে সংরক্ষণ করার ফলে পেঁয়াজ শুকিয়ে ও পচে গিয়ে প্রতি মণে প্রায় ১৫ কেজি পর্যন্ত ওজন ঘাটতি দেখা দিচ্ছে।

গত এক সপ্তাহে উপজেলার বোয়াইলমারী, বনগ্রাম, কাশিনাথপুর, ধুলাউড়ি ও করমজা চতুরহাট ঘুরে দেখা গেছে, কৃষকরা বস্তাভর্তি পেঁয়াজ নিয়ে হাটে এলেও তাঁদের চোখেমুখে চরম হতাশার ছাপ। প্রত্যাশিত দাম না পেয়ে অনেকেই পেঁয়াজ বিক্রি না করে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। অন্যান্য বছর এই সময়ে এসব হাটে প্রতি মণ পেঁয়াজ তিন থেকে চার হাজার টাকায় বিক্রি হলেও এবার দাম নেমে এসেছে এক-তৃতীয়াংশে।

বৃহস্পতিবার সাঁথিয়ার বোয়াইলমারী হাটে কথা হয় গৌরীগ্রামের কৃষক আলমগীর হোসেনের সঙ্গে। হতাশা প্রকাশ করে তিনি জানান, এ বছর প্রায় ৩০০ মণ পেঁয়াজ উৎপাদন করেছিলেন এবং প্রতিবছরের মতো এবারও মৌসুমের শেষে দাম বাড়ার আশায় ঘরে মজুত রেখেছিলেন। কিন্তু বর্তমানে মণপ্রতি এক হাজার থেকে এক হাজার ১০০ টাকার বেশি দাম পাওয়া যাচ্ছে না, যাতে ধারদেনা শোধ তো দূরের কথা, আসল পুঁজিই উঠছে না।

আরেক কৃষক শাহিন আলম জানান, উৎপাদিত ৫০০ মণ পেঁয়াজের মধ্যে এখনো তাঁর ঘরে প্রায় ৩০০ মণ মজুত রয়েছে। এই পেঁয়াজ এখন তাঁর জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঘরে রাখলে পচে ও শুকিয়ে ওজন কমছে, আবার কিছুদিনের মধ্যেই বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠলে দাম আরও কমে যাওয়ার শঙ্কায় তাঁর রাতের ঘুম হারাম হয়ে গেছে। একইভাবে বালিয়াকান্দী গ্রামের চাষি আব্দুল বারেক জানান, চার বিঘা জমিতে ২৫০ মণের বেশি পেঁয়াজ পেলেও মণপ্রতি প্রায় দুই হাজার টাকা খরচের বিপরীতে বর্তমান বাজারদরে চরম লোকসান গুনতে হচ্ছে, যা তাঁকে কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় যাওয়ার কথা ভাবাচ্ছে। চকপাট্টা গ্রামের চাষি আফতাব আলী মণ্ডলও ধারদেনা করে পেঁয়াজ চাষ করে এখন সংসার চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন।

দরপতনের কারণ ব্যাখ্যা করে বোয়াইলমারী হাটের কালু এন্টারপ্রাইজের আড়তদার সাদ্দাক হোসেন বলেন, আগে এই অঞ্চলে দেশি তাহেরপুরী জাতের পেঁয়াজ বেশি আবাদ হতো, যার ফলন ছিল বিঘাপ্রতি ৫০ থেকে ৫৫ মণ। কিন্তু বর্তমানে কৃষকরা ভারতীয় হাইব্রিড জাতের পেঁয়াজ বেশি চাষ করায় ফলন দ্বিগুণ হয়ে হাটে আমদানি অনেক বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে দামে।

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজীব আল মারুফ বলেন, বর্তমান এই সংকট থেকে উত্তরণের জন্য দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা নিরূপণ করে পেঁয়াজ উৎপাদনের আগাম পরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে চাহিদার অতিরিক্ত উৎপাদিত পেঁয়াজ বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া এবং আধুনিক উপায়ে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা উন্নত করা জরুরি।


আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
পুলিশ কর্মকর্তা গাজিউর রহমানের পেশাদারিত্বের প্রশংসায় আরএমপি কমিশনার ও সাংবাদিক নেতৃবৃন্দ
পুলিশ কর্মকর্তা গাজিউর রহমানের পেশাদারিত্বের প্রশংসায় আরএমপি কমিশনার ও সাংবাদিক নেতৃবৃন্দ