শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › রাজশাহীতে ড্রেন ও সড়ক আইল্যান্ডের সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীতে ড্রেন ও সড়ক আইল্যান্ডের সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী নগরীর সড়কের আইল্যান্ডে বৃক্ষ পরিচর্যা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে দিকনির্দেশনা দিচ্ছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

নগরীর সার্বিক পরিবেশ সুরক্ষা এবং নাগরিক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আজ সোমবার (৩১ আগস্ট) সকালে নগরীর সিপাইপাড়া এলাকায় চলমান ড্রেন পরিষ্কার ও জল নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ড্রেনেজ ব্যবস্থার সুষ্ঠু প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে প্রশাসক নগরীর প্রধান সড়কের আইল্যান্ডগুলোতে চলমান সৌন্দর্যবর্ধন, আগাছা পরিষ্কার এবং গাছের নিয়মিত পরিচর্যা কার্যক্রম প্রত্যক্ষ করেন। রাসিকের পরিবেশ শাখার কর্মীরা নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে সড়কের বিভাজকে থাকা গাছপালার পরিচর্যা ও চারপাশ পরিচ্ছন্নতার কাজ করছিলেন। পরিদর্শনকালে প্রশাসক কর্মীদের কাজের খোঁজখবর নেন এবং নগরীর নান্দনিকতা ধরে রাখতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত ও সুষ্ঠুভাবে অব্যাহত রাখার জোরালো তাগিদ দেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
৩১ আগস্ট ২০২৬
দৈনিক উপচার