শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আন্তর্জাতিক › ইরানের যে কোনো হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরানের যে কোনো হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর

favicon
আন্তর্জাতিক ডেস্ক :-
ইরানের যে কোনো হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর। সোমবার সাইপ্রাসের প্রেসিডেন্ট ও গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু জানান, সাম্প্রতিক সময়ে ইরানের চালানো সামরিক মহড়া ইসরায়েলের নজরে রয়েছে। ইরানি গণমাধ্যমের দাবি, তেহরান, ইসফাহান ও মাশহাদ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যদিও রাষ্ট্রীয় গণমাধ্যমে এর কোনো ভিডিও প্রকাশ করা হয়নি।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নেতানিয়াহু ইরান বিষয়ে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করবেন। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে হালনাগাদ গোয়েন্দা তথ্যও তিনি তুলে ধরবেন।

এর আগে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে আলোচনা করেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের সাম্প্রতিক মহড়াগুলো আকস্মিক হামলার আড়াল হিসেবেও ব্যবহার হতে পারে।