মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমরাজনীতিখ্রিষ্টান জনসাধারণের সঙ্গে নগর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খ্রিষ্টান জনসাধারণের সঙ্গে নগর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

favicon
হাসানুজ্জামান হাসান :-

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন স্তরের জামায়াত নেতৃবৃন্দ ও স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

রাজশাহী নগরীর কোর্ট কলেজ এলাকার টুলটুলীপাড়ায় খ্রিষ্টান জনসাধারণের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন স্তরের জামায়াত নেতৃবৃন্দ ও স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

কাশিয়াডাঙ্গা থানা আমীর মাওলানা ফরিদ উদ্দিন আত্তারের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি সালাহউদ্দীন বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেন, “আমরা আর সংখ্যা লঘু–সংখ্যা গুরু বৈষম্য চাই না। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলেই বাংলাদেশী, এবং বাংলাদেশী হিসেবে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল। আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর জামায়াতের প্রকাশনা সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

টুলটুলীপাড়া খ্রিষ্টান জনসাধারণের পক্ষ থেকে বিশেষ আলোচনা করেন সম্প্রদায়ের নেতা নিরেন মণ্ডল। তিনি শান্তিপূর্ণ সহাবস্থান, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের মতবিনিময় সভাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সভায় স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের অধিকার, উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং ভবিষ্যৎ সহযোগিতা বিষয়ে ব্যাপক আলোচনা হয়। অনুষ্ঠানের শেষাংশে সকল জনগোষ্ঠীর ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির আহ্বান জানানো হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৯ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার