সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমস্পেশালদুর্গাপুরে জাতীয় নির্বাচন ঘিরে সর্বোচ্চ প্রস্তুতিতে থানা পুলিশ

দুর্গাপুরে জাতীয় নির্বাচন ঘিরে সর্বোচ্চ প্রস্তুতিতে থানা পুলিশ

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের দৃঢ় প্রত্যয়
favicon
মোঃ মনিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুর উপজেলায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ও তৎপর রয়েছে দুর্গাপুর থানা পুলিশ। সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ে সরাসরি কাজ করছেন থানার শীর্ষ কর্মকর্তারা।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি)  দিনব্যাপী রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন ও গতকাল রবিবার ২৫জানুয়ারি ৪নং দেলুয়াবাড়ী ও ৭নং জয়নগর ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। এ সময় তিনি ভোটকেন্দ্রগুলোর সার্বিক অবস্থা, যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা ঝুঁকি ও প্রয়োজনীয় নিরাপত্তাবলয় গড়ে তোলার প্রস্তুতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওসি শফিকুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দুর্গাপুর থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই পুলিশের প্রধান লক্ষ্য। তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ বাহিনী এমনভাবে প্রস্তুতি নিয়েছে যাতে ভোটাররা নির্ভয়ে, নিশ্চিন্তে ভোটকেন্দ্রে এসে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। নির্বাচন ঘিরে কোনো অপতৎপরতার সুযোগ দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

দুর্গাপুর থানা পুলিশের এই তৎপরতা ও মাঠপর্যায়ের প্রস্তুতিতে স্থানীয় ভোটারদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশের এই ভূমিকা প্রশংসিত হচ্ছে সর্বমহলে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৫ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার