বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমরাজনীতিশিক্ষকরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের উন্নত কর্মপরিবেশ জরুরি

শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের উন্নত কর্মপরিবেশ জরুরি

favicon
তানোর প্রতিনিধি :-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের হাত ধরেই একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই তাদের জন্য উন্নত কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা থাকা অত্যন্ত জরুরি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজশাহীর তানোর উপজেলার কয়েল উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘একজন শিক্ষক যখন স্বস্তি ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার মাধ্যমে নিরাপদ কর্মক্ষেত্র পান, তখন তিনি তার মেধা ও প্রজ্ঞা দিয়ে ছাত্রছাত্রীদের পাঠদান করে উন্নত, নৈতিক ও যোগ্যতাসম্পন্ন নাগরিক গড়ে তোলেন।’
 
তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি আল্লাহর রহমতে ও জনগণের ভালোবাসায় ক্ষমতায় যেতে পারে, তাহলে শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া শিক্ষাক্ষেত্রে কারিগরি ও প্রশিক্ষণনির্ভর শিক্ষার বিস্তারে গুরুত্ব প্রদান করা হবে।’
 
এ সময় তিনি তানোর উপজেলার বিভিন্ন নন-এমপিও স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
 
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের (বিভাগের সভাপতি) ড. ওবায়দুল্লাহ, তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, পাঁচন্দর ইউনিয়ন আমির মো. জুয়েল রানা প্রমুখ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৯ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার