বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমরাজনীতিনিয়ামতপুরে কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিয়ামতপুরে কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খালেদা-জিয়ার-সুস্থতা-কামনায়-দোয়া-মাহফিল
favicon
এস এম রকিবুল হাসান,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-

নওগাঁর নিয়ামতপুরে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিয়ামতপুর সদর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ এবং সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। তিনি বলেন, কৃষক দল সবসময় দেশের কৃষকসমাজের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। গণতান্ত্রিক আন্দোলনে কৃষকদের অংশগ্রহণ আরও জোরদার করতে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, দেশের কৃষকরা আজ নানা সংকটে রয়েছে। কৃষক দলের শক্তিশালী ভূমিকার মাধ্যমেই কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু ও খাইরুল আলম গোল্ডেন, জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসাহাক আলী ও সাজ্জাদ আলী টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা থেকে দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বদিউজ্জামান।

দোয়া মাহফিলে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং কৃষকসমাজের কল্যাণ কামনা করা হয়। আয়োজকরা জানান, কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভবিষ্যতেও কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৩ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার