মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

favicon
চারঘাট প্রতিনিধি:

রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও ছয়টি রাবার বুলেট উদ্ধার করেছে র‌্যাব। তানোরে পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও একটি প্রাইভেট কারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

বুধবার রাতে চারঘাট উপজেলার টাঙ্গন মধ্যপাড়া এলাকায় পদ্মা নদীর তীর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আর মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তানোর উপজেলার যোগিশো এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাব জানায়, ঘটনাস্থলের আশপাশে থাকা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধার হওয়া অস্ত্র ও রাবার বুলেটের মালিক সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে র‌্যাবের ধারণা, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসব অস্ত্র সংগ্রহ করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া অস্ত্র ও রাবার বুলেট চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

অপরদিকে, রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও একটি প্রাইভেট কারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তানোর উপজেলার যোগিশো এলাকায় র‌্যাব-৫-এর সদর কোম্পানির একটি দল এ অভিযান চালায়। বুধবার সকালে র‌্যাব-৫-এর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মুণ্ডুমালা-তানোর সড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় কার থেকে ১৪৬ বোতল ফেনসিডিল, ১২ হাজার ১০০ টাকা, চারটি মোবাইল ফোন সেট এবং সাতটি সিম কার্ড উদ্ধার করা হয়। পাশাপাশি প্রাইভেট কারটি জব্দ করা হয়।

মাদকদ্রব্য বহনের অভিযোগে গ্রেপ্তাররা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর এলাকার হাসিবুল ইসলাম জনি (৪০), কানসাট এলাকার মনিরুল ইসলাম (২৫) এবং শিবগঞ্জ উপজেলার গুয়াবাড়ি চানপুর এলাকার গাড়িচালক জায়েদ হামান (২২)।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৬ মার্চ ২০২৬
দৈনিক উপচার