শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › তানোরের প্রতিটি আম গাছে আমে ভরপুর

তানোরের প্রতিটি আম গাছে আমে ভরপুর

favicon
সোহানুল হক পারভেজ :
তানোরের প্রতিটি আম গাছে আমে ভরপুর

রাজশাহীর তানোরে বিগত বছর গুলোর চাইতে এবছর প্রতিটি আম গাছে ব্যাপক হারে আম দেখা যাচ্ছে। এতে করে আম চাষিদের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক ও বুকে বেঁধেছে রঙ্গিন স্বপ্ন। দাম ভালো পাওয়া গেলে এবছর অনেক লাভবান হবে আম চাষিরা।

উপজেলার বিভিন্ন আম বাগান ঘুরে দেখা গেছে, প্রতিটি আমের গাছে ব্যাপক ভাবে আম ধরে রয়েছে। কোন কোন আম গাছে আমের জন্য গাছের পাতা পর্যন্ত দেখা যাচ্ছে না। আম চাষিরা গাছে আমের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। এবারের মৌসুমের শুরুতে আবহাওয়াগত কারণে পর্যাপ্ত মুকুল আসতে দেরি হলেও প্রতিটি গাছে এখন আমে ভরপুর আম গাছ গুলো। তবে বড় আকারের গাছের চেয়ে ছোট ও মাঝারি গাছে বেশি আম লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে এবছর আম গাছে ভালো আম দেখা যাচ্ছে। ফলে, 'এবার দেখা দিয়েছে আম চাষিদের চোখে মুখে রঙ্গীন স্বপ্ন।

উপজেলার একাধিক চাষিরা জানান, মুকুল বের হতে যে তাপমাত্রা প্রয়োজন বাতাসে সে তাপমাত্রা ছিল। ফলে আম গাছে এবার বেশি আম লক্ষ করা যাচ্ছে মৌসুমের শুরুতেই তানোরে আম উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হবে বলে আশা করছেন আম চাষিরা। এতে করে তানোরের আম চাষিদের মুখে হাসি ও বুকে রঙ্গীন স্বপ্ন বাসা বেধেছে। মনে লেগেছে আনন্দের ঢেউ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলা জুড়ে ৩শ’ ৬০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। আম গাছের পরিমাণ প্রায় ৩৩ হাজার মত হতে পারে। গত বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ হাজার ৮শ’ মেট্রিক টন' এবার তা ছাড়িয়ে যাবে। এবারে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ না করলেও যে হারে আম দেখা যাচ্ছে, 'আবহাওয়া অনুকূলে থাকলে গত বারের চেয়ে দ্বিগুন আম উৎপাদন বেশি হবে বলে ধারাণা করছে কৃষি অফিস।

তানোর উপজেলার কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ জানান, আম গাছে পরিচর্যা নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। যেকোন সময় এ্যানথাস জোনিত রোগ হতে পারে। তার জন্য প্রতিটি চাষিকে কার্বোডাজিং গ্রুপের ঔষুধ ব্যবহার করতে বলা হচ্ছে।গত বছরের চেয়ে এবার আমের উৎপাদন ভালো হবে বলে আসাবাদ ব্যক্ত করেছেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন