শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › সুজানগরে স্বাধীনতা দিবস উদযাপন

সুজানগরে স্বাধীনতা দিবস উদযাপন

favicon
পাবনা প্রতিনিধি :
সুজানগরে স্বাধীনতা দিবস উদযাপন

পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন সূর্যোদয়ের পর পর সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর সকাল ৯টায় একই মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাকে দিবসটির সূচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উক্ত দিবসের সূচনা করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান এবং সুজানগর থানার অফিসার ইচার্জ মোঃ ফইম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর পর একই মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজয় দিবসের আলোকে ডিসপ্লে প্রদর্শন করে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন