শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › বিয়ের প্রলোভন দেখিয়ে তরুনীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুনীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

favicon
জয়পুরহাট প্রতিনিধি :
বিয়ের প্রলোভন দেখিয়ে তরুনীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

পাঁচবিবিতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুনীকে ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ছাড়িয়ে ব্ল্যাকমেইল করার অপরাধে সিমিয়ন হাঁসদা সৈকত (২২) নামের যুবককে গ্রেফতার করা হয়েছে। রংপুরের পীরগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন এবং সাইবার সুরক্ষা আইনে করা মামলায় ২৯ মার্চ রোববার বিকেলে উপজেলা ভীমপুর এলাকায় র‌্যাব- ৫ ও ১৩ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত সিমিয়ন হাঁসদা উপজেলা ভীমপুর গ্রামের সুরেন হাঁসদার পুত্র। ৩০ মার্চ বেলা ১১টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মামলা বিবরণে জানাযায়, রংপুর জেলার পীরগঞ্জ  উপজেলার বাসিন্দা উইলিয়াম হেমরমের মেয়ের (ভিকটিম) সাথে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের শিমিয়ন হাঁসদা সৈকতের গত ২০২২ সালে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এই সর্ম্পকের সুত্রধরে শিমিয়ন ঐ মেয়েকে মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় এবং তার ইচ্ছের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ চলতি বছরের ১৪ জানুয়ারি দুপুরে ভিমটিমের বাসা ফাঁকা থাকার সুযোগে সিমিয়ন তাদের বাসায় গিয়ে বিবাহের প্রেলোভন দেখিয়ে পুনরায় ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটি বিবাহ করার জন্য সিমিয়নের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে পুনরায় যৌন সর্ম্পক স্থাপনের প্রস্তাব দেয়। কিন্তুু তাতে রাজি না হওয়ার সিমিয়ন আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। গত ৫ মার্চ  সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুকে দেখা যায় যে, সিমিয়ন ভিকটিম এর নাম ও ছবি ব্যবহার করে একাধিক অশ্লীল ছবি আপলোড দিয়ে আপত্তিকর কথা লিখে পরিচিত লোকজনদের নাম্বার যুক্ত করে ছডিয়ে দেয় এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।  এঘটনায় ১৭ মার্চ মেয়েটি বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যতন দমন আইন ২০০০(সংশোধন-২০২৫) এর ৯(খ) তৎসহ সাইবার সূরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২৫ (২)/(৩)  মামলা রুজু করেন। যার মামলা নং-২৫/৭৮। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন