শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › নওগাঁয় বাসের হেলপারের রহস্যজনক মৃত্যু

নওগাঁয় বাসের হেলপারের রহস্যজনক মৃত্যু

favicon
নওগাঁ প্রতিনিধি :-
নওগাঁয় বাসের হেলপারের রহস্যজনক মৃত্যু

নওগাঁয় জাহিদ ইসলাম (২২) নামে বাসের এক হেলপারের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বাইপাশ বরুণকান্দি মোড়ে গ্যারেজে রাখা বিআর সুপার নামক যাত্রীবাহী বাসের ভীতর থেকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তিনি ওই বাসের চালকের সহকারি (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

তার একজন সহকর্মী ইউসুফ আলীর বরাত দিয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আগের দিন সোমবার সকালে বাসটি মেরামতের জন্য ওই গ্যারেজে নেয়া হয়। রাতে ইউসুফ ও জাহিদ দুজনেই বাসের ভীতর ঘুমিয়ে পড়েন। সকালে অনেক ডাকাডাকির পরও জাহিদের কোন সারা না পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়। 

নওগাঁ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন