শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › তানোরে অবৈধভাবে বিক্রির সময় ডিজেল ও পেট্রোল জব্দ, জরিমানা

তানোরে অবৈধভাবে বিক্রির সময় ডিজেল ও পেট্রোল জব্দ, জরিমানা

favicon
তানোর প্রতিনিধি:
তানোরে অবৈধভাবে বিক্রির সময় ডিজেল ও পেট্রোল জব্দ, জরিমানা

রাজশাহীর তানোরে অবৈধ ভাবে বিক্রির সময় ১শ' ৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করে সরকারী মুল্যে উপস্থিত গ্রাহকদের মধ্যে বিক্রি করে দেন এবং অবৈধ ভাবে তেল বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করে এভাবে যেন আর তেল বিক্রি না করেন সে নির্দেশনা দেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান তানোর পৌর এলাকার তালন্দ গ্রামে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বাড়ির পার্শ্বে উচ্চ মুল্যে জ্বালানি তেল ডিজেল ও পেট্রোল বিক্রির সময় তালন্দ গ্রামের ইদ্রিস আলীর পুত্র আমিনুল ইসলাম (৪৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে (জ্বালানী তেল বিক্রির লাইসেন্স না নিয়েই) বিভিন্ন এলাকা থেকে পেট্রোল ও ডিজেল সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন। বর্তমানে সারা দেশের ন্যায় তানোরেও জ্বালানী তেলের ডিজেল ও পেট্রোল সংকটের কারনে তিনি উচ্চ মুল্যে তা বিক্রি করছিলেন। তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, অবৈধ ভাবে উচ্চ মুল্যে জ্বালানী তের ডিজেল ও পেট্রোল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে ধরা হয়। সেখানে স্পটেই সরকারী মুলাে জব্দকৃত জ্বালানি তেল ডিজেল ও পেট্রোল উপস্থিত গ্রাহকদের মাঝে বিক্রি করা হয়েছে। এমন খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হবে বলেও জানান তিনি

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন