রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › রাজশাহীতে যুবদল নেতার উদ্যোগে এতিম পরিবারের দখলকৃত জমি উদ্ধার

রাজশাহীতে যুবদল নেতার উদ্যোগে এতিম পরিবারের দখলকৃত জমি উদ্ধার

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সাইরগাছা এলাকায় দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা একটি জমি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে যুবদল নেতাকর্মীরা। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে যুবদলের এ উদ্যোগ।
জানা গেছে, নাটোর সদর উপজেলার মৃত নজরুল ইসলামের ছেলে মো. মনিরের রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন সাইরগাছা এলাকায় প্রায় দেড় কাঠা জমি রয়েছে। তবে মনির ও তার পরিবার দীর্ঘদিন রাজশাহীর বাইরে অবস্থান করায় তার চাচারা জোরপূর্বক ওই জমিটি দখল করে রাখেন। ফলে এতিম পরিবারের সদস্যরা তাদের নিজস্ব জমি থেকে বঞ্চিত হয়ে পড়েন।

পরবর্তীতে বিষয়টি স্থানীয় ১ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলমের কাছে অবহিত করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযোগ পাওয়ার পর আশরাফুল আলম বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জমির কাগজপত্র যাচাই-বাছাই শুরু করেন। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় যে, জমিটির প্রকৃত মালিক মনির এবং তিনি ওয়ারিশ সূত্রে ওই জমির মালিকানা পেয়েছেন।

এরপর বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলমের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক সোহাগ, যুব নেতা আক্তারুল, মিনারুল, রবিন, বুলবুলসহ ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ঘটনাস্থল কাশিয়াডাঙ্গা থানার সামনে সাইরগাছা এলাকায় যান। সেখানে বাদী মো. মনির ও তার চাচাদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয় এবং দখলকৃত জমিটি প্রকৃত মালিক মো. মনিরের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

জমির প্রকৃত মালিক মো. মনির এ বিষয়ে বলেন, “যুবদলের উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নেই। তারা কোনো স্বার্থ ছাড়াই আমার দখলকৃত জমিটি উদ্ধার করে আমাকে বুঝিয়ে দিয়েছেন। তাদের সহযোগিতায় আমি আমার সম্পদ ফিরে পেয়েছি। ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কাজ চালিয়ে যাবেন বলে আশা করি।”

এ বিষয়ে ১ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম বলেন, এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা ভূমিদস্যুদের স্থান নেই। সাধারণ মানুষের অধিকার রক্ষায় যুবদল সবসময় কাজ করবে। প্রতিটি নাগরিকের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “১ নম্বর ওয়ার্ডে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুরা যতই প্রভাবশালী হোক না কেন, যুবদল তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।” যুবদল নেতাকর্মীদের এই উদ্যোগে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০২ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার