বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে রাস্তা থেকে রিভলবার ভেবে উদ্ধার করে দেখা যায় গ্যাস লাইটার

রাজশাহীতে রাস্তা থেকে রিভলবার ভেবে উদ্ধার করে দেখা যায় গ্যাস লাইটার

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহী মহানগরীর রাস্তা থেকে রিভলবার ভেবে উদ্ধার করে দেখা যায়, এটি একটি গ্যাস লাইটার।স্কচটেপ মোড়ানো একটি লাইটার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রিভলবার ভেবে লোকজন পুলিশে খবর দিয়েছিলেন। পরে পুলিশ সেটি উদ্ধার করে দেখে, এটি একটি গ্যাস লাইটার। পুলিশ বলছে, পুলিশকে হয়রানি করতেই রাস্তায় এটি এভাবে ফেলে রাখা হয়েছিল।বৃহস্পতিবার ( ২ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর অলোকার মোড়ে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় রিভলবার সাদৃশ্য এই লাইটারটি পড়ে ছিল।

স্থানীয় লোকজন সেটি দেখে পুলিশের জরুরি সেবার ৯৯৯-এ ফোন করেন। পরে নগরীর বোয়ালিয়া থানা পুলিশের একটি দল এটি উদ্ধার করে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘রাস্তায় রিভলবার পড়ে থাকার খবর পেয়েই পুলিশ সেখানে যায়। পরে উদ্ধার করে দেখা যায়, এটি একটি গ্যাস লাইটার। স্কচটেপে জড়িয়ে এটি রাস্তায় অসৎ উদ্দেশ্যে ফেলে রাখা হয়েছিল। এটি দুষ্টু ছেলেদের কাজ।’ তিনি বলেন, ‘আমরা মনে করছি সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য ছড়াতে এবং পুলিশকে হয়রানি করতে এটি করা হয়েছিল। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত চলছে। ঘটনাস্থল সিসি ক্যামেরার আওতায় আছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করব। শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৩ এপ্রিল ২০২৬
আরও খবর
নেসকোর মতো রাজশাহীর কোনো প্রতিষ্ঠানই বাইরে যাবে না: ভূমিমন্ত্রী মিনু

জুলাই চেতনায় গড়া হবে সমৃদ্ধ বাংলাদেশ
জুলাই চেতনায় গড়া হবে সমৃদ্ধ বাংলাদেশ
ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কে অ্যাম্বুলেন্স-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের

শহীদদের আত্মত্যাগই আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রধান অনুপ্রেরণা

রাজশাহীতেই নেসকোর প্রধান কার্যালয় বহাল রাখার জোরালো দাবি আইনজীবী সমিতির

পুলিশের শীর্ষ কর্মকর্তাদের শ্রদ্ধায় রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আরএমপির জোরদার অভিযান

জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রাক্কালে রাজশাহীতে ‘পুলিশ হত্যা দিবস’ লেখা রহস্যজনক পোস্টার

দৈনিক উপচার