রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › পাবনায় ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা

পাবনায় ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা

favicon
পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে উপজেলা ছাত্রদল নেতা ও জিয়া সাইবার ফোর্সের উপজেলা সদস্য সচিব ইমরান হোসেন সোহাগকে (২৫) গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। 

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। 

সোহাগ উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোহাগ তার বন্ধুদের নিয়ে সাড়া গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত মুখে কালো কাপড়ে ঢেকে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৩ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার