শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › তানোরে ক্লুলেস চুরি মামলায় আসামি গ্রেফতার

তানোরে ক্লুলেস চুরি মামলায় আসামি গ্রেফতার

favicon
তানোর প্রতিনিধি:
তানোরে ক্লুলেস চুরি মামলায় আসামি গ্রেফতার

রাজশাহীর তানোরে ক্লুলেস চুরি মামলায় আসামি গ্রেফতার চোরাই মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা এলাকা ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী, মামলার বিবরণ ও পুলিশ সুত্রে জানা গেছে, গত ২৫/১০/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ রাত্রি সাড়ে ১০ টার দিকে তানোর উপজেলার  পারিশো নামক পাকা রাস্তার উপর হইতে অজ্ঞাতনামা চোররা মামলার বাদী নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ এর পুত্র ফটিক হাসান (২৮) এর একটি লাল কালো রঙের টিভিএস রাইডার ১২৫ সি সি মোটরসাইকেল যার রেজিঃ নং নওগাঁ -হ-১৮-২৫১১ মূল্য আনুমানিক ১লাখ ৬৭ হাজার টাকা এবং ব্যাগে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ঙচচঙ ঋ২১ চজঙ মূল্য অনুমান ২৮,০০০/-(আকাশ  হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে তানোর থানার মামলা নং ০৫ তারিখ ১০/১১/২০২৫ খ্রিষ্টাব্দ ধারা ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। রাজশাহীর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স),  সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল এবং অফিসার ইনচার্জ তানোর থানা রাজশাহীর তত্ত্বাবধানে তদন্তকারী অফিসার এসআই মোঃ হাসমত আলী  নিবিড়ভাবে তদন্ত, সোর্স এর দেওয়া তথ্য  এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ১২/১১/২০২৫ খ্রিষ্টাব্দ রাত্রি ১১:৪০ ঘটিকায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আলিগঞ্জ নিচু বাজার এলাকা হতে তদন্তেপ্রাপ্ত মামলায় জড়িত আসামী ১। রাব্বি হোসেন (১৯) পিতা মোঃ জামাল হোসেন সাং মহিষবাথান উত্তর পাড়া থানা রাজপাড়া মহানগর রাজশাহীকে গ্রেফতার করেন এবং আসামির হেফাজত হতে উল্লেখিত চোরাই মোবাইল ফোন উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামি রাব্বি হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে আটক থাকা আসামি ২। মোহাম্মদ মিলন (৪১) পিতা মোঃ ওমর আলী সাং মোল্লাপাড়া (পূর্ব পাড়া) থানা কাশিয়াডাঙ্গা যারা রাজশাহীকে বিজ্ঞ আদালতের আদেশে  পূন:গ্রেপ্তার করত:  জেলগেটে জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে  ০২/০৪/২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ১৬:৩০ ঘটিকায়  রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়াস্থ মোহাম্মদ বশির উদ্দিন পিতা মৃত ঝরু শেখ এর নির্মাণাধীন বিল্ডিংয়ের ওয়ালের পাশ থেকে  উল্লেখিত চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মামলায় জড়িত অন্য আসামি সনাক্তকরণের প্রচেষ্টা অব্যাহত আছে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন