শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › বাগমারায় নিরাপত্তা হীনতায় ডিস ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

বাগমারায় নিরাপত্তা হীনতায় ডিস ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

favicon
বাগমারা প্রতিনিধি :
বাগমারায়  নিরাপত্তা হীনতায়   ডিস ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

জীবনের নিরাপত্তা ও আসামী গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের বালিয়া গ্রামের ডিস ব্যবসায়ী সোনা উদ্দীন। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় তার ডিস ব্যবসায়ী বালিয়া গ্রামে তার ব্যবসা প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ডিস ব্যবসায়ী সোনা উদ্দীন অভিযোগ করেন, তিনি দীর্ঘ দিন থেকে নিজ গ্রামসহ ইউনিয়নের ১০ টি গ্রামে ডিস ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গত ২৮ মার্চ রাত ৮ টার দিকে তার ডিস ব্যবসায়ী দখলের জন্য একই এলাকার বাপ্পি হোসেন, কাওছার আলী, কাফি, মিন্টু, রাকিবসহ আরো বেশ কয়েকজন মিলে যাত্রাগাছী গ্রামের মোসলেম মোল্লার আম বাগানে তার ছেলে নাজমুল হোসেনের উপর অর্তকিত হামলা চালাই। ওই সময় ডিস ব্যবসায়ী সোনা উদ্দীনের লাইন ম্যান মোনায়েম হোসেন ছেলে নাজমুল হোসেনকে উদ্ধারে এগিয়ে আসলে তার উপর হামলা চালানো হয়। এক পর্যায়ে হামলাকারীরা লাইন ম্যান মোনয়েম হোসেনকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে খুচিয়ে খুঁচিয়ে মারাক্ত জখম করেন। এছাড়াও তারা ডিস ব্যবসায়ীর ছেলে নাজমুল হোসেনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।


ঘটনার পর পরই সোনা উদ্দীন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামীরা ডিস ব্যসায়ীর পরিবারকে হত্যার হুমকি ও তার ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন। তিনি আরো বলেন, হামলাকারীদের গ্রেপ্তার না করায় তারা আরো বেপোরায়া হয়ে উঠেছে। হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে যে কোন সময় তারা আবারো বড় ধরনের ঘটনা ঘটাতে পারে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের মাধ্যমে শাস্তি প্রদান ও পরিবারের নিরাপত্তার জোর দাবী জানিয়েছেন।


এ ব্যাপারে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এস আই) শাহিনুর রহমান বলেন, আসামীরা এলাকায় না থাকায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ সব সময় তৎপর রয়েছেন বলে তিনি জানিয়েছেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন