শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক: 'অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স'

রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক: 'অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স'

favicon
তন্ময় দেবনাথ রাজশাহী :-
রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক: 'অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স'

রাজশাহী জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্বের বক্তব্যে রাজশাহীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছেন।

আজ (রবিবার) দুপুর ২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন।

সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকরা যদি বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে অনিয়মগুলো তুলে ধরেন, তবে প্রশাসনের পক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হয়। রাজশাহীর সার্বিক উন্নয়নে এবং জনকল্যাণমূলক কাজে সংবাদকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় রাজশাহী জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা জেলার সমসাময়িক বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং পেশাগত দায়িত্ব পালনে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক অত্যন্ত ধৈর্য সহকারে সকলের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন