বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও হাম সাসপেক্টেড হয়ে হাসপাতালে ভর্তি আছে মোট ১২৫ জন শিশু। রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মিডিয়া মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

রামেক মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস বলেন, শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু। হাম সাসপেক্টেড হয়ে ভর্তি হয়েছে ২৪ জন। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন রোগী। নতুন ও পুরোনো সব মিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হাম সাসপেক্টেড শিশু ভর্তির সংখ্যা ১২৫ জন। তিনি বলেন, পূর্বের চেয়ে আজ (রোববার) রামেক হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেশি।

রোগীর চাপ বাড়তে থাকলে পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য সচিবের নির্দেশনায় রাজশাহীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউতে থাকা হাম আক্রান্ত শিশুদের স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। আইসিইউতে ১২ বেডের জায়গায় আরও ৬টি বেড যুক্ত করা হয়েছে। এখন শিশু আইসিইউয়ের বেড সংখ্যা মোট ১৮; যার মধ্যে ১২টি হাম আক্রান্ত শিশু রোগীদের জন্য এবং বাকি ৬টি হাম ব্যতীত অন্যান্য শিশু রোগীর (Non-measles) জন্য ব্যবহৃত হচ্ছে।এছাড়া হাসপাতালে আইসিইউ বেডের চাপ কমাতে সাময়িকভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে ১০টি বেড ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৫ এপ্রিল ২০২৬
আরও খবর
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ

নেসকোর মতো রাজশাহীর কোনো প্রতিষ্ঠানই বাইরে যাবে না: ভূমিমন্ত্রী মিনু

জুলাই চেতনায় গড়া হবে সমৃদ্ধ বাংলাদেশ
জুলাই চেতনায় গড়া হবে সমৃদ্ধ বাংলাদেশ
ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কে অ্যাম্বুলেন্স-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের

শহীদদের আত্মত্যাগই আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রধান অনুপ্রেরণা

রাজশাহীতেই নেসকোর প্রধান কার্যালয় বহাল রাখার জোরালো দাবি আইনজীবী সমিতির

পুলিশের শীর্ষ কর্মকর্তাদের শ্রদ্ধায় রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আরএমপির জোরদার অভিযান

দৈনিক উপচার