শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজনৈতিক চক্রান্তে শান্তর বিরুদ্ধে অপপ্রচার-কঠোর হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দলের

রাজনৈতিক চক্রান্তে শান্তর বিরুদ্ধে অপপ্রচার-কঠোর হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দলের

favicon
উপচার ডেস্ক :-
রাজনৈতিক চক্রান্তে শান্তর বিরুদ্ধে অপপ্রচার-কঠোর হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দলের

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল।

রোববার (৫ এপ্রিল) মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় পরিকল্পিতভাবে মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যমে প্রচার করছে। এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত, যার মাধ্যমে সংগঠনের চলমান কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, মনিরুজ্জামান শান্ত রাজপথের পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, “এ ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে সংগঠনকে দুর্বল করার অপচেষ্টা সফল হবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

একইসঙ্গে সংশ্লিষ্ট মহলকে অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধ করার জন্য হুঁশিয়ারি প্রদান করা হয়। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন