বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমরাজশাহীসেই ইউএনওকে এবার রাজশাহীতে বদলি

সেই ইউএনওকে এবার রাজশাহীতে বদলি

favicon
উপচার ডেস্ক :-
সেই ইউএনওকে এবার রাজশাহীতে বদলি

ঝিনাইদহ সদর উপজেলার সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরাকে আবারও বদলি করা হয়েছে। সর্বশেষ তাকে সাতক্ষীরার তালা থেকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, হোসনে আরাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এর আগে গত শুক্রবার ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের বিরুদ্ধে হোসনে আরার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিও প্রকাশের পর বিষয়টি দেশব্যাপী আলোচনার জন্ম দেয়।

অডিওতে এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনে হোসনে আরা অভিযোগ করেন, জেলা প্রশাসক তাকে টাকাসহ বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে বিধিবহির্ভূতভাবে বদলি করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

অডিওতে তাকে আরও বলতে শোনা যায়, জেলা প্রশাসক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত এবং তাকে বারবার বিধিবহির্ভূত বরাদ্দ নিতে চাপ দিতেন। তিনি এতে সম্মত না হওয়ায় ব্যক্তিগতভাবে হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন।

এ ঘটনার পর কয়েক দিন আগেই তাকে ঝিনাইদহ থেকে সাতক্ষীরার তালা উপজেলায় বদলি করা হয়েছিল। সর্বশেষ সেই বদলির পর আবার তাকে রাজশাহীতে সংযুক্ত করা হলো।

বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন সচেতন মহল। জেলা সচেতন সমাজের প্রতিনিধি ও মানবাধিকারকর্মী আনোয়ারুজ্জামান আজাদ বলেন, নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও একজন নারী কর্মকর্তার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অডিও প্রকাশের পর ধারাবাহিকভাবে তার বদলি হওয়া ঘটনাকে প্রশ্নবিদ্ধ করছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন বলেও তিনি মনে করেন।

তবে এ বিষয়ে ইউএনও হোসনে আরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সেই ইউএনওকে এবার রাজশাহীতে বদলি
◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৮ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার