শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা
পাওয়ার টিলার উল্টে চালক নিহত, আহত ভাই

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা

favicon
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হরিনগর-পিততলা মোড় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ (৩৫) নামে এক পাওয়ার টিলার (ট্রলি) চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সারোয়ার (১৬) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার চককীর্তী ইউনিয়নের রানিবাড়ী-চাঁদপুর-পারুটোলা গ্রামের মোঃ জালাল উদ্দীনের ছেলে। আহত সারোয়ার নিহত সামাদের আপন ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জের দিকে ইটবোঝাই একটি পাওয়ার টিলার যাওয়ার সময় হরিনগর-পিততলা মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে টিলারটি উল্টে গেলে চালক সামাদ ও তার ভাই সারোয়ার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সামাদের মৃত্যু হয়।


শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ডি কে তনয় কুমার জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত সারোয়ারকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

বর্তমানে নিহত আব্দুস সামাদের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন