শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে পেট্রোল পাম্পে তেল বিক্রিতে অনিয়ম, জরিমানা

রাজশাহীতে পেট্রোল পাম্পে তেল বিক্রিতে অনিয়ম, জরিমানা

favicon
স্টাফ রিপোর্টার :-
রাজশাহীতে পেট্রোল পাম্পে তেল বিক্রিতে অনিয়ম, জরিমানা

রাজশাহীর পবা উপজেলায় ফিলিং স্টেশনে তেল বিক্রিতে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পবা উপজেলার দারুশা কর্ণহার এলাকায় অবস্থিত ‘মতিউর ফিলিং স্টেশনে’ র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়। সম্প্রতি সরকার সারাদেশে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত তদারকির অংশ হিসেবে পবা উপজেলার ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। মনিটরিং চলাকালীন পাম্পটির কার্যক্রমে চরম বিশৃঙ্খলা ও বেশ কিছু গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সামিয়া রহমান সাংবাদিকদের জানান, পাম্পটিতে মূলত তিনটি প্রধান ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম পাওয়া গেছে। প্রথমত, গ্রাহকদের তেল বিক্রির পর বাধ্যতামূলক রসিদ বা স্লিপ দেওয়ার নিয়ম থাকলেও পাম্প কর্তৃপক্ষ তা মানছিল না। এমনকি তারা পূর্ববর্তী বিক্রয় রসিদের কোনো রেকর্ডও দেখাতে পারেনি। দ্বিতীয়ত, পাম্পের ক্রয়-বিক্রয় ও দৈনন্দিন হিসাবের কোনো সঠিক বা আপডেট তথ্য সেখানে সংরক্ষিত ছিল না। তৃতীয়ত, কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত আছে বলে দাবি করছিল, বাস্তবে তা যাচাই করার মতো কোনো স্বীকৃত পদ্ধতি বা ব্যবস্থা সেখানে পাওয়া যায়নি। বিদ্যমান আইন লঙ্ঘন ও গ্রাহক ঠকানোর এসব অপরাধ আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত মতিউর ফিলিং স্টেশনকে নগদ দুই লাখ টাকা জরিমানা করে। অভিযান চলাকালীন র‍্যাব-৫-এর সদস্যবৃন্দ, প্রশাসনের নিয়মিত মনিটরিং অফিসার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন