শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

favicon
স্টাফ রিপোর্টার :-
রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বড় বনগ্রাম শেখপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অভিনব কায়দায় পরিত্যক্ত জমিতে সংরক্ষণকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শ্রী রাম সরকার রাম হলেন নগরীর বনগ্রাম শেখপাড়া এলাকার বাসিন্দা শ্রী নিমাই সরকারের ছেলে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যমতে একই এলাকায় আরও অভিযান পরিচালনা করে ৩৩ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় মামলার মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন