রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে কাটাখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া গোরস্থান এলাকার মোঃ আলতাফ শেখের ছেলে মোঃ সাকিব হোসেন ওরফে সাকিব (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত পৌনে ৯টার দিকে কাটাখালী থানার টাঙ্গন পশ্চিমপাড়া এলাকার সাথী ও সুমনের বাড়ির সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মোঃ সাকিব হোসেনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। অভিযানের সময় মাদক বিক্রেতা সাথী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং আরও দুইজন মাদকসেবীও দৌড়ে পালিয়ে যায়।
আটকের পর তল্লাশি চালিয়ে সাকিবের কাছ থেকে ৩টি খালি ইস-কাপের বোতল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।