শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
হোমরাজশাহীদেশের নিরাপত্তা নিয়েও ভাবছে শিক্ষার্থীরা, এটাই বড় অগ্রগতি: এমপি মিলন

দেশের নিরাপত্তা নিয়েও ভাবছে শিক্ষার্থীরা, এটাই বড় অগ্রগতি: এমপি মিলন

favicon
তন্ময় দেবনাথ রাজশাহী :-

রাজশাহীর পবা উপজেলা প্রশাসন আয়োজিত ৪৭তম বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেছেন, একসময় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা সাধারণ বিষয় উপস্থাপন করত। এখন তারা দেশের নিরাপত্তা, জঙ্গি বিমান শনাক্তকরণ কিংবা জাতীয় হুমকি মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার নিয়ে ভাবছে। এটাই বড় অগ্রগতি।

”রোববার (১২ এপ্রিল) সকালে পবা উপজেলা পরিষদ চত্বরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন বলেন, স্বাধীনতার প্রায় ৫৫ বছর পূর্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এ ধরনের আয়োজন দেশের জন্য আশার বার্তা বহন করছে। তিনি বলেন,“আজকের শিক্ষার্থীরা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, তারা বাস্তব জীবনের সমস্যা, রাষ্ট্রের নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিয়ে ভাবছে। এটি আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক।”

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সবাইকে আরও বেশি পরিশ্রমী হতে হবে। বিদেশের তুলনায় দেশের মানুষের কম কাজ করার প্রবণতা থেকে বেরিয়ে এসে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বয়স্কদের তুলনায় তাদের মেধা বিকাশ অনেক বেশি স্বচ্ছ ও দ্রুত ঘটে। ফলে নতুন বিষয় আয়ত্ত করা, প্রযুক্তিকে কাজে লাগানো এবং উদ্ভাবনের পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও তাদের মধ্যে বেশি। প্রধান অতিথি আরও বলেন, উন্নয়নশীল দেশগুলোর বড় শক্তি হলো ছাত্রসমাজ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বিশেষজ্ঞদের সমন্বয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা রাখছে।

পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি স্টল স্থান পায়। স্টলগুলোতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর উপস্থাপনা এবং ভবিষ্যতমুখী নানা ধারণা দর্শনার্থীদের আকৃষ্ট করে। অতিথিরা শিক্ষার্থীদের প্রচেষ্টাকে সাধুবাদ জানান ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, “বিজ্ঞান মেলা কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, কৌতূহল ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।” তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ পায়, যা ভবিষ্যতে বিজ্ঞানমনস্ক ও দক্ষ প্রজন্ম গঠনে সহায়ক হবে। দুইদিনব্যাপী এ বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে এবং আগামী দিনের আধুনিক বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এবং নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ পবা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১২ এপ্রিল ২০২৬
আরও খবর
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নতুন সিনিয়র জেল সুপার আল মামুনের যোগদান

রাজশাহীতে ক্রেতা সেজে তেলসহ মজুদকারীকে ধরল এনএসআই

রাজশাহীতে চাঁদার টাকা না পাওয়ায় দোকানদারকে  ছুরিকাঘাতে হত্যা

মুসল্লিদের সুবিধায় মীরেরচক জামে মসজিদে ৬ তলা ভবন নির্মাণকাজ শুরু

প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সূর্যকণা স্কুলে বিদায় অনুষ্ঠান সম্পন্ন

দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম

পুরানো গ্লানি মুছে নতুনের আহ্বানে" নিয়ামতপুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

তানোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ: সম্প্রীতির উৎসবে মুখর রাজপথ

দৈনিক উপচার