শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, ৫ দিনে একবার মিলবে জ্বালানি তেল

রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, ৫ দিনে একবার মিলবে জ্বালানি তেল

favicon
উপচার ডেস্ক :-

গ্রাহক হয়রানি কমানো এবং জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধে রাজশাহীতে চালু হলো ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপভিত্তিক তেল সরবরাহ কার্যক্রম। রোববার সকাল ৯টায় নগরীর কুমারপাড়ায় অবস্থিত গুলগফুর ফিলিং স্টেশনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে। এর আওতায় একজন মোটরসাইকেল চালক পাঁচ দিনে একবার সর্বোচ্চ ৫০০ টাকার এবং মাইক্রোবাস বা প্রাইভেট কার চালক সর্বোচ্চ ২ হাজার টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন। ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা অ্যাপ ব্যবহার করে সরাসরি যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যানের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করবেন।

এ সেবা গ্রহণে গ্রাহকদের আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি কৃষকদের জন্য নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষিকাজে ব্যবহৃত ডিজেল সরবরাহ অব্যাহত থাকবে। প্রশাসনের এই উদ্যোগকে যুগোপযোগী বলে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে আসা গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমানো এবং অবৈধভাবে তেল মজুত রোধ করতেই এই অ্যাপ চালু করা হয়েছে। তিনি জানান, কোনো গ্রাহক একবার তেল নিলে পরবর্তী পাঁচ দিন পূর্ণ হওয়ার আগে পুনরায় তেল নিতে পারবেন না। নির্ধারিত সময়ের আগে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই ব্যবস্থা কার্যকর হলে তেল সরবরাহে শৃঙ্খলা ফিরবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা যাবে। এ সময় তিনি উপস্থিত গ্রাহকদের নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর প্রমুখ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৩ এপ্রিল ২০২৬
আরও খবর
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নতুন সিনিয়র জেল সুপার আল মামুনের যোগদান

রাজশাহীতে ক্রেতা সেজে তেলসহ মজুদকারীকে ধরল এনএসআই

রাজশাহীতে চাঁদার টাকা না পাওয়ায় দোকানদারকে  ছুরিকাঘাতে হত্যা

মুসল্লিদের সুবিধায় মীরেরচক জামে মসজিদে ৬ তলা ভবন নির্মাণকাজ শুরু

প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সূর্যকণা স্কুলে বিদায় অনুষ্ঠান সম্পন্ন

দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম

পুরানো গ্লানি মুছে নতুনের আহ্বানে" নিয়ামতপুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

তানোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ: সম্প্রীতির উৎসবে মুখর রাজপথ

দৈনিক উপচার