শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে বিতর্কিত বদলি নিয়ে ক্ষোভ

নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে বিতর্কিত বদলি নিয়ে ক্ষোভ

favicon
স্টাফ রিপোর্টার :-
নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে বিতর্কিত বদলি নিয়ে ক্ষোভ

রাজশাহীর নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একটি বিতর্কিত ব্যক্তিকে বদলি করে এখানে আনার খবর ছড়িয়ে পড়লে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, ‘সাইফুল’ নামের এক ব্যক্তিকে এখানে বদলি করে আনার প্রক্রিয়া চলছে—যাকে তারা তার পূর্ববর্তী কর্মকাণ্ডের কারণে অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করছেন। অভিযোগ রয়েছে, অতীতে তিনি ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক হয়রানি, নারী সহকর্মীদের সঙ্গে অশোভন আচরণ এবং দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।

কর্মচারীদের একাংশের দাবি, এমন একজন ব্যক্তির উপস্থিতি হাসপাতালের স্বাভাবিক ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারে। বিশেষ করে নারী কর্মীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

এদিকে স্থানীয় সচেতন মহলও বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে। তারা মনে করেন, একটি সংবেদনশীল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের বিতর্কিত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলে সার্বিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবাদকারীরা প্রশাসনের কাছে দ্রুত এই বদলি আদেশ স্থগিত করার দাবি জানিয়েছেন। অন্যথায়, তারা আন্দোলনের কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি মোকাবেলায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন হাসপাতাল

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন