শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
হোমরাজশাহীটোকেন পেয়েও তেল বঞ্চিত গণমাধ্যম কর্মী, ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযোগ

টোকেন পেয়েও তেল বঞ্চিত গণমাধ্যম কর্মী, ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযোগ

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর পবা উপজেলার কর্ণহার এলাকায় একটি ফিলিং স্টেশনে সারারাত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ উঠেছে এক গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে, যা নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

জানা যায়, গতকাল রোববার (১২ এপ্রিল ২০২৬) কর্ণহার থানাধীন মতিউর ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা হবে—এমন খবর পেয়ে আগের দিন রাত প্রায় ৮টার দিকে নিজের গাড়িতে তেল না থাকায় লাইনে দাঁড়ান দৈনিক ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আতিকুর রহমান। সারারাত অপেক্ষার পর সকালে তেল বিতরণ শুরু হলে টোকেন নম্বর অনুযায়ী এক পর্যায়ে তার গাড়ির সিরিয়াল আসে।

ভুক্তভোগীর অভিযোগ, টোকেন নম্বর ৮৮ পর্যন্ত পৌঁছালে তার হাতে টোকেন দেওয়া হলেও হঠাৎ করে তা আবার কেড়ে নেওয়া হয় এবং তাকে তেল দেওয়া হবে না বলে জানানো হয়। এ সময় তেল না দেওয়ার কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ কোনো সদুত্তর না দিয়ে তাকে জোরপূর্বক লাইন থেকে সরিয়ে দেয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিকভাবে তিনি পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কর্ণহার থানার ওসি (তদন্ত)-কে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন।

ভুক্তভোগী সাংবাদিক মোঃ আতিকুর রহমান বলেন, “একজন গণমাধ্যম কর্মী এবং সচেতন নাগরিক হিসেবে নিয়ম মেনে সারারাত লাইনে থেকেও তেল না পাওয়া অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এর সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৩ এপ্রিল ২০২৬
আরও খবর
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নতুন সিনিয়র জেল সুপার আল মামুনের যোগদান

রাজশাহীতে ক্রেতা সেজে তেলসহ মজুদকারীকে ধরল এনএসআই

রাজশাহীতে চাঁদার টাকা না পাওয়ায় দোকানদারকে  ছুরিকাঘাতে হত্যা

মুসল্লিদের সুবিধায় মীরেরচক জামে মসজিদে ৬ তলা ভবন নির্মাণকাজ শুরু

প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সূর্যকণা স্কুলে বিদায় অনুষ্ঠান সম্পন্ন

দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম

পুরানো গ্লানি মুছে নতুনের আহ্বানে" নিয়ামতপুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

তানোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ: সম্প্রীতির উৎসবে মুখর রাজপথ

দৈনিক উপচার