শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে অবৈধভাবে ডিজেল মজুদ,২০হাজার টাকা জরিমানা

রাজশাহীতে অবৈধভাবে ডিজেল মজুদ,২০হাজার টাকা জরিমানা

favicon
স্টাফ রিপোর্টার :-
রাজশাহীতে অবৈধভাবে ডিজেল মজুদ,২০হাজার টাকা জরিমানা

রাজশাহীর গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ি বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ করার অপরাধে,মেসার্স মজিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (১২ এপ্রিল)বিকেলে মজিবুর রহমান নামের এক ব্যক্তি অবৈধভাবে জ্বালানি তেল ডিজেল মজুদ করছিলেন। এ সময় মজিবুর রহমানকে অবৈধভাবে ডিজেল মজুদ কিভাবে করছেন প্রশ্নের জবাবে তিনি বলেন,গোদাগাড়ী ইউএনও মহোদয় অনুমতি দিয়েছেন। অনুমতি পত্র দেখতে চাইলে তিনি সাংবাদিকদের কোন কাগজ দেখাবেন না বলে জানান।

এ সময় অভিযোগের ভিত্তিতে গোদাগাড়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড)সামসুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় ডিজেল মজুমদার মজিবুর রহমান বলেন, তেল মজুদ করার জন্য আমাদের লাইসেন্স আছে। মেসার্স সর্দার পেট্রোলিয়াম এজেন্সি থেকে ৪৫ হাজার লিটার ডিজেল বিক্রয়ের জন্য সংগ্রহ করেছি।

কিন্তু সরদার পেট্রোলিয়াম এজেন্সি থেকে ডিজেল ক্রয়ের কোন ক্যাশ মেমো দেখাতে পারেননি।

এ বিষয়ে গোদাগাড়ি এসিল্যান্ড সামসুল ইসলাম বলেন, তার তেল ক্রয় করে বিক্রয় করার লাইসেন্স আছে কিন্তু কোন সোর্স থেকে তিনি ডিজেল কিনেছেন সেটির কাগজপত্র দেখাতে পারেননি।

সেজন্য ভোক্তা অধিকার আইনে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে বলে জানান তিনি।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন