শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব পালিত: অসাম্প্রদায়িক চেতনার বার্তা

রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব পালিত: অসাম্প্রদায়িক চেতনার বার্তা

favicon
উপচার ডেস্ক :-
রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব পালিত: অসাম্প্রদায়িক চেতনার বার্তা

অতীতের সকল গ্লানি মুছে নতুন আগামীর স্বপ্নে রাজশাহীর ঐতিহ্যবাহী পদ্মার পাড়ে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ঘুড়ি উৎসব। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পদ্মার পাড় সংলগ্ন ‘সীমান্ত অবকাশ’ এলাকায় রাজশাহী ফাউন্ডেশনের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। নববর্ষ উপলক্ষে আয়োজিত এই উৎসব সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় রূপ নেয়।


অনুষ্ঠানে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া সাংস্কৃতিক চর্চা এবং বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে মণি-মুক্তার সঙ্গে তুলনা করে তা পুনরায় জাগিয়ে তোলার আহ্বান জানান। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "এ ধরনের উৎসব অসাম্প্রদায়িক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" এসময় তিনি পদ্মাপাড়ে সমবেত দর্শক-শ্রোতা ও আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উৎসবের এক পর্যায়ে শুধু বক্তব্যেই সীমাবদ্ধ না থেকে সাধারণ জনতার সাথে মিলে লাটাই হাতে ঘুড়ি ওড়ান আমন্ত্রিত অতিথিরা। সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পাশাপাশি এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. জাহাঙ্গীর, রাজশাহী মহানগর এনসিপি-এর আহ্বায়ক মোবাশ্বের আলী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

উৎসবমুখর এই পরিবেশে অতিথিরা তাদের বক্তব্যে ভবিষ্যতেও এমন শেকড়সন্ধানী ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে আয়োজিত এই ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে পদ্মাপাড়ের আকাশ নানা রঙের ঘুড়িতে ছেয়ে যায়, যা উপস্থিত হাজারো দর্শনার্থীকে মুগ্ধ করে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন