রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
হোমরাজশাহীঅধ্যক্ষহীনতায় রাজশাহী নার্সিং কলেজে শিক্ষার্থীদের আন্দোলন

অধ্যক্ষহীনতায় রাজশাহী নার্সিং কলেজে শিক্ষার্থীদের আন্দোলন

favicon
উপচার ডেস্ক :-

প্রায় তিন মাস ধরে অধ্যক্ষবিহীন অবস্থায় রয়েছে রাজশাহী নার্সিং কলেজ। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে স্থায়ী নেতৃত্ব না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে, সৃষ্টি হয়েছে অচলাবস্থার।

এই পরিস্থিতিতে দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবিতে শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিয়ে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি জোরালো সমর্থন জানান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, অধ্যক্ষ না থাকায় নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। স্টাফদের বেতন প্রদান বন্ধ রয়েছে, শিক্ষার্থীরাও নিয়মিত স্টাইপেন্ড পাচ্ছেন না। পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক কাজেও দেখা দিয়েছে স্থবিরতা।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর সভাপতি রাশিদুল ইসলাম তিন দিনের আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি বলেন, “আগামী ৭২ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ নিয়োগ না দেওয়া হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচিতে রূপ নেবে।”

এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৯ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার