শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › সাংবাদিক মামুনের সহধর্মিণীর রাজধানীতে অস্ত্রোপচার,সুস্থতায় দোয়া চাইলেন

সাংবাদিক মামুনের সহধর্মিণীর রাজধানীতে অস্ত্রোপচার,সুস্থতায় দোয়া চাইলেন

favicon
উপচার ডেস্ক :-
সাংবাদিক মামুনের সহধর্মিণীর রাজধানীতে অস্ত্রোপচার,সুস্থতায় দোয়া চাইলেন

রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের সহধর্মিণী মাহফুজা খাতুন থায়রয়েড ও গলার টিউমার রোগে আক্রান্ত হয়ে রাজধানীতে চিকিৎসাধীন রয়েছেন আজ অস্ত্রোপচার হবে। তাঁর আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ।

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন মাহফুজা খাতুন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁর থায়রয়েড ও গলায় টিউমার শনাক্ত করেন এবং দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেই অনুযায়ী আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর ৩টায় রাজধানীর ইএনটি অ্যান্ড হেড-নেক ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউটে তাঁর অস্ত্রোপচার নির্ধারিত হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিজ্ঞ সার্জন প্রফেসর ডা. বেলায়েত হোসেন সিদ্দিকীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল এই অস্ত্রোপচার পরিচালনা করবেন। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় অপারেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সফলভাবে সম্পন্ন হলে দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে মো. গোলাম মোস্তাফা মামুন বলেন, আমার সহধর্মিণীর শারীরিক অবস্থা নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে চিকিৎসকদের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমি সবার কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি। তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও খোঁজখবর নেওয়ায় আমি কৃতজ্ঞ।

এদিকে মাহফুজা খাতুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরাও তাঁর আশু আরোগ্য কামনা করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার শেষে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এদিকে সকলের কাছে মাহফুজা খাতুনের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন