শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › দূর্গাপুরে বাড়িতে অবৈধ তেল মজুদ, ৩৮০ লিটার জব্দ; লাখ টাকা জরিমানা,কারাদণ্ড

দূর্গাপুরে বাড়িতে অবৈধ তেল মজুদ, ৩৮০ লিটার জব্দ; লাখ টাকা জরিমানা,কারাদণ্ড

favicon
মোঃ মনিরুল ইসলাম দূর্গাপুর, (রাজশাহী) প্রতিনিধি
দূর্গাপুরে বাড়িতে অবৈধ তেল মজুদ, ৩৮০ লিটার জব্দ; লাখ টাকা জরিমানা,কারাদণ্ড

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৩৮০ লিটার পেট্রোল জব্দ করেছে দুর্গাপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।

রোববার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের বখতিয়াপুর গ্রামের গুলালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


দুপুরে গুলালপাড়া গ্রামের একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩৮০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে জব্দকৃত পেট্রোল উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত দামে বিতরণ করা হয়।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০, ৪৫ ও ৫২ ধারায় মামলা দায়ের করে একলাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন নাসির উদ্দীন (৩৫)। তিনি উপজেলার গুলালপাড়া গ্রামের মৃত ইসরাফিল আলমের ছেলে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে গুলালপাড়া গ্রামের একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩৮০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে জব্দকৃত পেট্রোল উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত দামে বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, "কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রশাসন এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করবে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘব ও ন্যায্যমূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন