শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করলো রাজশাহী

বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করলো রাজশাহী

favicon
উপচার ডেস্ক :-
বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করলো রাজশাহী

দেশের অধিকাংশ অঞ্চলে বইছে তীব্র দাবদাহ। কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এর মধ্যেই উত্তাপের সব রেকর্ড ভেঙে রাজশাহীতে তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার (২২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। 


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলাসহ দেশের আরও বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে। আবহাওয়া অফিসের নিয়মানুযায়ী ৩৬ ডিগ্রি থেকে শুরু করে এর ওপরের তাপমাত্রা তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। সেই মানদণ্ড অনুযায়ী ঢাকা টাঙ্গাইল মাদারীপুর দিনাজপুর রাঙামাটি ও বান্দরবানসহ মোট ২৪টি জেলায় বর্তমানে তাপপ্রবাহ বিরাজ করছে। 

এদিকে বুধবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পাওয়া তথ্যমতে, রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোর ও সিরাজগঞ্জে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ফরিদপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা কুষ্টিয়া ও পাবনা জেলায় তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। রাজধানী ঢাকাতেও তাপমাত্রার পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করেছে। দিনের অধিকাংশ সময় কড়া রোদের কারণে বাইরে বের হওয়া দায় হয়ে পড়েছে।

আবহাওয়াবিদ মো ওমর ফারুক জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার তাপপ্রবাহের তীব্রতা খুব একটা না বাড়লেও এরপরের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন