বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমরাজশাহীপাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

favicon
পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।

ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসান জানান, কলেজে তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এ জন্য কলেজ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছিল এবং পুলিশ-প্রশাসনের সহযোগিতাও কামনা করা হয়।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বকুল মোড় থেকে মিছিল নিয়ে কলেজ গেটের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের কেউ জড়িত কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন খান অভিযোগ করে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। এ সময় ১০০-১৫০ জন শিবির কর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে এবং ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তিনি আরও অভিযোগ করেন, শিবির কর্মীরাই কলেজ গেটের সামনে ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করে।

এ বিষয়ে আমবাগান পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয়পক্ষই ক্যাম্পাস ত্যাগ করেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৩ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার