শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে চুরি হওয়া শিশু আশুলিয়ায় উদ্ধার, নারী গ্রেপ্তার

রাজশাহীতে চুরি হওয়া শিশু আশুলিয়ায় উদ্ধার, নারী গ্রেপ্তার

favicon
স্টাফ রিপোর্টার:-
রাজশাহীতে চুরি হওয়া শিশু আশুলিয়ায় উদ্ধার, নারী গ্রেপ্তার
ছবি সংগ্রহীত:-

রাজশাহীর বাগমারা থেকে চুরি হওয়া সাত মাসের শিশু জুবাইদা আক্তারকে এক দিন পর ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী শিউলি বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে আশুলিয়ার একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। চুরি হওয়া শিশু জুবাইদা আক্তার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামের জাহিদ হাসানের একমাত্র মেয়ে। গ্রেপ্তার শিউলি বেগম একই গ্রামের বিদ্যুৎ হোসেনের স্ত্রী।

এর আগে বুধবার শিউলি বেগম প্রতিবেশীর ওই শিশুকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির বাবা জাহিদ হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা শুরু হয়। তদন্তের এক পর্যায়ে বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন আশুলিয়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় শিশুটির বাবাসহ স্বজনেরাও সঙ্গে ছিলেন। গ্রেপ্তার এড়াতে শিউলি বেগম বারবার অবস্থান পরিবর্তন করলেও শেষ পর্যন্ত সন্ধ্যার পর তাকে আটক করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।

এ বিষয়ে শুক্রবার সকালে এসআই শিহাব উদ্দিন বলেন, শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করতে বেশ বেগ পেতে হয়েছে। পরে রাত সাড়ে তিনটার দিকে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন জেলা পুলিশ সুপার।

স্থানীয় সূত্রে জানা যায়, শিউলি বেগমের দুই সন্তান রয়েছে- তাদের বয়স ১০ ও ৫ বছর। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। প্রায় দেড় মাস আগে দুই সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি দানগাছিতে আসেন। তাঁর স্বামী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন