শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাসিক মেয়র পদে আলোচনায় রফিকুল ইসলাম রবি: তৃণমূলে জোরালো সমর্থন মাঠে সক্রিয় তুষার

রাসিক মেয়র পদে আলোচনায় রফিকুল ইসলাম রবি: তৃণমূলে জোরালো সমর্থন মাঠে সক্রিয় তুষার

favicon
তন্ময় দেবনাথ রাজশাহী :-
রাসিক মেয়র পদে আলোচনায় রফিকুল ইসলাম রবি: তৃণমূলে জোরালো সমর্থন মাঠে সক্রিয় তুষার

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থী নিয়ে। ধানের শীষের মনোনয়ন কার হাতে যাবে এই প্রশ্নে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নাম।


দলীয় সূত্র ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং রাজপথে সক্রিয় ভূমিকার কারণে রবিকে এগিয়ে রাখছেন অনেকে। ছাত্ররাজনীতি থেকে উঠে এসে যুবদলের নেতৃত্বে তার ধারাবাহিক সম্পৃক্ততা তাকে একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্বদান এবং একাধিকবার কারাবরণের অভিজ্ঞতা তৃণমূলের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।

কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাধারণ জীবনযাপনও তার পক্ষে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, ১০ নম্বর ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন এলাকায় রবির পক্ষে মাঠে কাজ করছেন দলীয় নেতাকর্মীরা। বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের যুব নেতা হাসিবুর আলম তুষার প্রকাশ্যে রবিকে সমর্থন জানিয়ে তার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে রবিকে বিজয়ী করতে তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং তৃণমূল পর্যায়ে সমর্থন জোরদার করছেন।


নগরবাসী ও দলীয় কর্মীদের একটি বড় অংশ মনে করছেন, আসন্ন নির্বাচনে আধুনিক, পরিচ্ছন্ন এবং সাংগঠনিকভাবে দক্ষ একজন নেতৃত্বই প্রয়োজন। সেই জায়গা থেকে রফিকুল ইসলাম রবির নামই এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।

তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন