শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › ভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা, অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা

ভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা, অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা

favicon
স্টাফ রিপোর্টার:-
ভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা, অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা

রাজশাহী বিভাগের সকল ভূমি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি রোধে নতুন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। সহজ ও দ্রুত সময়ে ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিত করা এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর বড়কুঠি বোয়ালিয়া ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। 

উদ্বোধনকালে তিনি বলেন, ভূমি সেবা নিতে গিয়ে এখনো অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এই হয়রানি বন্ধ করে মানুষ যেন দ্রুত ও সহজে তাদের কাঙ্ক্ষিত সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, নতুন এই সেবার মাধ্যমে সেবাগ্রহীতারা যেকোনো ভূমি অফিসে সহজেই তাদের অভিযোগ দাখিল করতে পারবেন। প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে করে হয়রানিমুক্ত পরিবেশে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসক সাধারণ মানুষের মধ্যে এ সেবার বিষয়ে ব্যাপক প্রচারের আহ্বান জানান। তিনি বলেন, মানুষ যদি এই সেবা সম্পর্কে জানে, তবে তারা সহজেই ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান পাবে এবং সেবা গ্রহণে আর কোনো বাধার সম্মুখীন হবে না।

জানা গেছে, রাজশাহী বিভাগীয় কমিশনারের বিশেষ উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে বিভাগের প্রতিটি ভূমি অফিসে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অভিজিৎ সরকার, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া আরিফ হোসেন এবং কানুনগো নিশিথ কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন