শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ,
নারীসহ একই পরিবারের একাধিক সদস্য আহত থানায় অভিযোগ

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ,

favicon
স্টাফ রিপোর্টার:-
তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ,

রাজশাহীর তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার হাসনাপাড়া চোরখৈর গ্রামে দীর্ঘদিন ধরে একটি খাস খতিয়ানভুক্ত ৫৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। ভুক্তভোগী মোঃ শফিকুল ইসলাম দাবি করেন, তিনি ২০১৮ সালে নোটারির মাধ্যমে উক্ত জমি ক্রয় করেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে দেখভালের দায়িত্ব গ্রহণ করেন।

তার অভিযোগ, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করে এবং চলাচলের পথ বন্ধ করে দেয়। এ সময় বাধা দিলে তারা লাঠিসোটা, রড ও সাবল নিয়ে হামলা চালায়।

এতে শফিকুল ইসলামের স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। আহতদের মধ্যে তার ছেলে আলী রাজ ও মিরাজও রয়েছেন। তারা বর্তমানে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। হামলার সময় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখেছেন বলে জানা গেছে।


এ বিষয়ে ভুক্তভোগী তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।তানোর থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন