রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

favicon
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।মানববন্ধনে অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, মহানন্দা সেতুতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, শ্রমজীবী ও পরিবহন চালকদের অতিরিক্ত ভোগান্তি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, “বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত এই সেতু জনগণের স্বার্থে টোলমুক্ত করা সময়ের দাবি। সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।”এসময় আরও বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এ আন্দোলন চলমান থাকবে এবং জনগণের স্বার্থে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচিও গ্রহণ করা হবে।

আরও খবর
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের মিলনমেলায় দৈনিক সমাচারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের মিলনমেলায় দৈনিক সমাচারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাড়ি ছাড়াতে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে
গাড়ি ছাড়াতে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে
রাজশাহীতে সরকারি খাদ্য সংগ্রহের তথ্য চাওয়ায় সাংবাদিকদের হয়রানি
রাজশাহীতে সরকারি খাদ্য সংগ্রহের তথ্য চাওয়ায় সাংবাদিকদের হয়রানি
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮ বছর পূর্তি উদযাপন
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮ বছর পূর্তি উদযাপন
নিয়ামতপুরের নাগরিক প্রতিনিধিদের নিয়ে বগুড়ায় ইএসডিওর অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিয়ামতপুরের নাগরিক প্রতিনিধিদের নিয়ে বগুড়ায় ইএসডিওর অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত
দৈনিক সমাচারের ৫০ বছর পূর্তি, রাজশাহীতে সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত
দৈনিক সমাচারের ৫০ বছর পূর্তি, রাজশাহীতে সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত
ব্যাংকের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় জালিয়াতি, বগুড়া থেকে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ব্যাংকের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় জালিয়াতি, বগুড়া থেকে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, সংবর্ধনা পেলেন ২০০ শিক্ষার্থী
শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, সংবর্ধনা পেলেন ২০০ শিক্ষার্থী