শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › আগুনে পুড়ে ছাই টিসিবির পণ্য পোড়া দৃশ্য দেখে খালি হাতে ফিরলেন সাধারণ মানুষ

আগুনে পুড়ে ছাই টিসিবির পণ্য পোড়া দৃশ্য দেখে খালি হাতে ফিরলেন সাধারণ মানুষ

favicon
স্টাফ রিপোর্টার :-
আগুনে পুড়ে ছাই টিসিবির পণ্য পোড়া দৃশ্য দেখে খালি হাতে ফিরলেন সাধারণ মানুষ
টিসিবির সকল পণ্য পুড়ে ছাই

রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল ও চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোররাত আনুমানিক তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে নওহাটা কলেজ মোড় সংলগ্ন ওই গোডাউন থেকে আকস্মিক ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে যোগ দেন।


ঘটনাস্থল ঘুরে দেখা যায়, গোডাউনের ভেতরে থাকা কয়েক হাজার লিটার সয়াবিন তেলের বোতল আগুনে গলে চারদিকে ছড়িয়ে পড়েছে। এছাড়া স্তূপ করে রাখা শত শত বস্তা পণ্য পুড়ে কালো কয়লায় পরিণত হয়েছে। আগুনের প্রচণ্ড তাপে গোডাউনের দেয়াল ও দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার সরকারি মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গোডাউনের ভেতরটা ঘিঞ্জি এবং সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ (তেল) থাকায় আগুন পুরোপুরি নেভাতে বেশ বেগ পেতে হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানাতে পারেনি তারা।

এদিকে, টিসিবির পণ্য নিতে এসে চরম হতাশ হয়ে ফিরে গেছেন নিম্ন আয়ের মানুষ। পণ্য নিতে আসা মতিন নামের এক ব্যক্তি জানান, “গতকাল বুধবার এলাকায় মাইকিং করা হয়েছিল যে আজ টিসিবির পণ্য দেওয়া হবে। সেই খবর পেয়ে আজ পণ্য নিতে এসে দেখি গোডাউনে আগুন লেগে সব পুড়ে গেছে। তাই বাধ্য হয়ে আমাদের খালি হাতেই ফিরে যেতে হচ্ছে।”


নওহাটা কলেজ মোড় এলাকায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনবহুল এই এলাকায় আগুনের ভয়াবহতা বড় কোনো দুর্ঘটনার কারণ হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গোডাউনে আগুন লাগার বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় টিসিবির ডিলারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।”

বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করছে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন