শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › বাগমারায় প্রকল্পের সভাপতির বিরুদ্ধে হয়রানীমুলক মামলা
প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগমারায় প্রকল্পের সভাপতির বিরুদ্ধে হয়রানীমুলক মামলা

favicon
স্টাফ রিপোর্টার :-
বাগমারায় প্রকল্পের সভাপতির বিরুদ্ধে হয়রানীমুলক মামলা
মিথ্যা মামার বিরুদ্ধে প্রকল্পের সদস্যদের সংবাদ সম্মেলন

বাগমারার জোকা বিল মৎস্য চাষ প্রকল্পের সভাপতি রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী এফাজুর রহমানের বিরুদ্ধে আট কোটি টাকা আত্মসাতের একটি হয়রানীমূলক মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার হাট মাধনগরস্থ জোকা বিল মৎস্য চাষ প্রকল্পের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন প্রকল্পের সদস্যরা। 

সংবাদ সম্মেলনে প্রকল্পের সম্পাদক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে জোকা বিল মৎস্য চাষ প্রকল্পের সহ-সভাপতি জনাব আলীসহ কয়েকজন সদস্যকে সম্প্রতি কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর ওই টাকা আদায়ের লক্ষ্যে আদালতে একটি মামলাও করা হয়। পুলিশী তদন্তে মামলার অভিযোগ প্রমানিত হওয়ায় আদালতে তার প্রতিবেদনও দাখিল করা হয়েছে। এরপর বহিষ্কৃত জনাব আলী ওই মামলা থেকে বাঁচতে প্রকল্পের বর্তমান সভাপতি ও নগরীর পদ্মা গ্যালারীর সত্বাধিকাররী এফাজুর রহমানের বিরুদ্ধে আট কোটি টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ তুলে আদালতে একটি সাজানো হয়রানীমূলক মামলা দায়ের করেন। কাজেই প্রকল্পের সদস্যদের পক্ষ থেকে সভাপতির বিরুদ্ধ এই ধরণের মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে প্রকল্পের সহসভাপতি নাসির উদ্দিন, হিসাব রক্ষক আফজাল হোসেন, হিসাব রক্ষক আমিনুল ইসলাম ও সদস্য হারেজ আলীসহ প্রকল্পের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন