শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চাকরি মেলা

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চাকরি মেলা

favicon
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চাকরি মেলা

চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা। সোমবার (০৪ মে) কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করে কলেজের ক্যারিয়ার ক্লাব। এতে দেশের দুটি কোম্পানী পাঁচটি পদের জন্য যোগ্যপ্রার্থীদের বেছে নিয়েছে। 

এর আগে মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। 

কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন বলেন, সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে চাকরি মেলা। মেলায় কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা চাকরির জন্য আসে। দেশের দুটি শিল্প-প্রতিষ্ঠান ট্রেইনি এক্সিকিউটিভ, টেলিসেলস এক্সিকিউটিভ, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার ও ফিল্ড সুপারভাইজার এবং সুইং অপারেটর পদের জন্য জনবল বাছাই করে। 

পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে যোগ্য প্রার্থীদের চাকরি নিশ্চিত করবে শিল্পপ্রতিষ্ঠান দুটি। চাকরি মেলার মাধ্যমে নবাবগঞ্জ সরকারি কলেজের বর্তমান শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকেই কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাকরি মেলার আয়োজন করা কথা জানান কলেজের অধ্যক্ষ।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন