শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › কালভার্ট নির্মাণের গর্ত খুঁড়ে লাপাত্তা ঠিকাদার, ভোগান্তিতে এলাকাবাসী

কালভার্ট নির্মাণের গর্ত খুঁড়ে লাপাত্তা ঠিকাদার, ভোগান্তিতে এলাকাবাসী

favicon
সোহানুল হক পারভেজ:
কালভার্ট নির্মাণের গর্ত খুঁড়ে লাপাত্তা ঠিকাদার, ভোগান্তিতে এলাকাবাসী

রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের সাহাপুর থেকে গাল্লা সড়কের পুরোনো কালভার্ট ভেঙ্গে নতুন বক্স কালভার্ট তৈরির জন্য গর্ত খুঁড়ে প্রায় তিন মাস ধরে লাপাত্তা ঠিকাদার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গ্রামবাসী সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, গত প্রায় ৩ মাস আগে প্রকাশ নগর থেকে গাল্লা ও সাহাপুর থেকে গাল্লা যাওয়ার ২টি কাঁচা রাস্তা নতুনভাবে পাকা করণের কাজ শুরু করা হয়। ঠিকাদার রাস্তার মাটি কেটে বালি ফেলার পর কাজ বন্ধ করে ঠিকাদার লাপাত্তা হয়ে যায়। সড়কের মাঝে গাল্লা গ্রামের শাফিউলের বাড়ির সামনের পুরোনো কালভার্ট নিলামে বিক্রি করে ভেঙ্গে দেওয়া হয়।

তবে, যানবাহন বা গাড়ী চলাচলের জন্য পাশ দিয়ে কোনো বিকল্প রাস্তা তৈরি করা হয়নি। ফলে, প্রায় ৬ কিলোমিটার রাস্তা ঘুরে এলাকাবাসীকে যাতায়াত করতে হচ্ছে।শাফিউল ইসলাম নামের এক যুবক বলেন, ওই গর্তের পাশ দিয়ে বিকল্প রাস্তা না করায় এবছর কৃষকরা আলু ও ধান ঘরে তুলতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। বৈদ্যপুর হয়ে ঘুরে আসতে হচ্ছে। 


ঠিকাদার ওয়াসিম সরকার বলেন, যুদ্ধের কারণে নির্মাণ সামগ্রী ঠিকমতো সরবরাহ না পাওয়া কাজ বন্ধ রয়েছে। অচিরেই কাজ শুরু হবে।  তানোর উপজেলা প্রকৌশলী নুরুন্নাহার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে নোটিশ করা হয়েছে। আশা করছি অচিরেই শুরু হবে কাজ।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন